কীভাবে Word Smart ব্যবহার করবেন
একটি ছোট সেশন দিয়ে শুরু করুন। ফলাফল দেখে পরের চর্চা বেছে নিন।
১. প্রবেশ ও বই নির্বাচন
Google account দিয়ে প্রবেশ করুন। আলাদা signup করতে হয় না। একই account ব্যবহার করলে অন্য ডিভাইসেও নিজের সংরক্ষিত অগ্রগতি দেখতে পারবেন।
বই ১-এর প্র্যাকটিস অথবা বই ২-এর প্র্যাকটিস বেছে নিন।
২. অল্প প্রশ্ন নিয়ে চর্চা
একটি সেট ও প্রশ্নসংখ্যা ঠিক করুন। প্র্যাকটিস সময় ছাড়াও করা যায়। আগে নিজে মনে করার অপশন চালু করলে প্রথমে শুধু প্রশ্ন দেখাবে; প্রস্তুত হলে অপশন দেখুন। উত্তর নির্বাচন করলে তা আর বদলানো যাবে না।
৩. সেশন শেষ করে মিলিয়ে নিন
সেশন জমা দেওয়ার পর বাংলা অর্থ ও ব্যাখ্যা দেখুন। ভুল, সঠিক ও উত্তরহীন প্রশ্ন আলাদাভাবে ছাঁকতে পারবেন। উত্তর দেওয়ার সময় বাংলা অর্থ বা সঠিক উত্তর দেখানো হয় না।
৪. শব্দকার্ড ও নিজের নোট
শব্দকার্ডে অর্থ দেখার আগে মনে করুন। নিজের একটি ছোট ইঙ্গিত লিখে পরে মিলিয়ে দেখুন। আবার দেখব হিসেবে বেছে রাখা কার্ডগুলো ফিরে চর্চা করতে পারবেন। Profile-এর আমার শব্দ থেকে শেষ করা সেশনের শব্দে ব্যক্তিগত নোট ও কঠিন শব্দের চিহ্ন রাখতে পারেন। নোট আপনার নিজের; যাচাইকৃত অর্থের অংশ নয়।
৫. বিরতি দিয়ে রিভিশন
আগের চর্চার ফল অনুযায়ী রিভিশনের সময় নির্ধারিত হয়। সঠিক উত্তর ধারাবাহিক হলে বিরতি বাড়ে; ভুল বা ফাঁকা হলে আবার চর্চা করতে হয়। পরপর দুইবার সঠিক হওয়া স্থায়ীভাবে শেখার প্রমাণ নয়।
৬. প্রস্তুতি যাচাই
নতুন প্রশ্নে নিজের প্রস্তুতি দেখতে সম্মিলিত পরীক্ষা দিন। দৈনিক লক্ষ্য ও ইতিহাস Profile-এ থাকবে।