Word Smart 2 Practice
Word Smart 2-এর 34টি সেট নিয়ে ইংরেজি শব্দ প্র্যাকটিস করুন। সেশন শেষে বাংলা অর্থ, ব্যাখ্যা ও শব্দকার্ড; পরে নিজের ভুলের রিভিশন।
কীভাবে শুরু করবেন
Google দিয়ে প্রবেশ করুন। Word Smart 2-এর সেট বেছে প্রশ্নসংখ্যা ঠিক করুন। চাইলে প্র্যাকটিসের সময় নির্ধারণ করুন। প্রশ্ন পড়ুন এবং বৃত্ত পূরণ করে উত্তর দিন। একটি উত্তর নির্বাচন করলে সেটি আর বদলানো যায় না।
এই বইয়ের চর্চায় যা পাবেন
- 34টি সেট থেকে একটি সেট বা সব সেটের প্রশ্ন নিয়ে প্র্যাকটিস।
- শব্দের ইংরেজি অর্থ ও বাক্যে ব্যবহার নিয়ে প্রশ্ন।
- ইচ্ছা করলে অপশন দেখার আগে নিজে উত্তর মনে করার অনুশীলন।
- পুরো সেশন জমা দেওয়ার পরে সহজ বাংলা অর্থ ও ব্যাখ্যা।
শেষে কী করবেন
ফলাফলে ভুল ও উত্তরহীন প্রশ্ন আগে দেখুন। শব্দকার্ডে অর্থ আড়াল রেখে নিজের মনে থাকা অর্থ লিখে মিলিয়ে নিতে পারেন। কঠিন শব্দে নিজের ইঙ্গিত রাখুন; নির্ধারিত রিভিশনে ফিরে আসুন। প্র্যাকটিসে আগের প্রশ্ন আবার আসতে পারে।
প্র্যাকটিস আর পরীক্ষার পার্থক্য
প্র্যাকটিসের উদ্দেশ্য একই শব্দ আবার চর্চা করা। পরীক্ষায় আগে ব্যবহার করা প্রশ্ন নতুন পরীক্ষায় ফিরে আসে না। এই বইয়ের সেটভিত্তিক পরীক্ষা দিতে পরীক্ষার সেটিংসে বই ও সেট নির্বাচন করুন। দুই বই একসঙ্গে যাচাই করতে সম্মিলিত পরীক্ষার পরিচিতি দেখুন।
কোনটি আগে পড়বেন
বই ১ শেষ না করেও বই ২-এর চর্চা শুরু করতে পারেন। কোন বইয়ে নিজের বেশি ভুল হচ্ছে, ফলাফল দেখে সেই বইয়ের সেটে ফিরে যান।