Word Smart 1 & 2 Exam
দুই বইয়ের শব্দ কতটা মনে আছে, মিশ্র প্রশ্নে যাচাই করুন।
প্রশ্ন কীভাবে আসবে
বই ১ ও বই ২-এর উপলব্ধ প্রশ্ন থেকে সার্ভার প্রশ্ন বেছে নেবে। দুই বইয়ে প্রশ্ন থাকলে যতটা সম্ভব ভারসাম্য রাখা হয়। প্রশ্নের ক্রম ও অপশনের ক্রম বদলাতে পারে।
একই প্রশ্ন আবার আসবে কি
একই Google account-এর বইভিত্তিক, সেটভিত্তিক ও সম্মিলিত পরীক্ষার প্রশ্নের ইতিহাস একসঙ্গে রাখা হয়। এক ধরনের পরীক্ষায় আসা প্রশ্ন অন্য পরীক্ষাতেও নতুন করে আসে না। নতুন পরীক্ষা তৈরি হলেই নির্বাচিত প্রশ্ন ইতিহাসে যুক্ত হয়; উত্তর না দিলেও সেগুলো ব্যবহৃত হিসেবে গণনা হয়।
সব প্রশ্ন ব্যবহার হয়ে গেলে
প্রশ্ন ব্যাংক সীমিত। সব প্রশ্ন পরীক্ষায় ব্যবহার হয়ে গেলে নতুন প্রশ্ন ছাড়া আর নতুন পরীক্ষা তৈরি হবে না। ইতিহাস reset করে একই প্রশ্নকে নতুন বলা হয় না। তখন প্র্যাকটিস ও রিভিশন করতে পারবেন।
পরীক্ষা দেওয়া
- Google দিয়ে প্রবেশ করে Word Smart 1 & 2 নির্বাচন করুন।
- প্রশ্নসংখ্যা ও সময় ঠিক করুন। চাইলে একটি বই বা সেট নিয়েও পরীক্ষা দিতে পারেন।
- উত্তর একবার নির্বাচন করলে চূড়ান্ত। পরে দেখব চিহ্নটি উত্তর বদলানোর অনুমতি দেয় না।
- সময় শেষ হলে সার্ভারে সংরক্ষিত উত্তর দিয়ে ফলাফল তৈরি হয়।
ফলাফল বোঝা
প্রতি সঠিক উত্তরে ১, ভুল বা উত্তরহীন প্রশ্নে ০; নেগেটিভ মার্কিং নেই। মোট স্কোরে সব প্রশ্ন গণনা হয়। দেওয়া উত্তরের সঠিকতা আলাদা করে শুধু সঠিক ও ভুল উত্তরের মধ্যে হিসাব করা হয়।