Word Smart-এ ফিরুন

গোপনীয়তা

Google account ব্যবহার করে পরিচয় যাচাই হয়। আপনার Google password এই সাইট সংগ্রহ করে না।

কী সংরক্ষণ হয়

আপনার account-এর পরিচিতি, নির্বাচিত উত্তর, পরীক্ষার সময়, স্কোর, ব্যবহৃত প্রশ্নের ইতিহাস এবং আপনার পাঠানো প্রশ্নের রিপোর্ট সংরক্ষিত হয়। এগুলো প্রগ্রেস দেখানো, পরীক্ষা চালিয়ে যাওয়া ও প্রশ্ন রিপিট আটকাতে ব্যবহৃত হয়। ফলাফল প্রকাশ্যে দেখানো হয় না।

উত্তরের স্থানীয় কপি

সংযোগ বিচ্ছিন্ন হলে উত্তর সাময়িকভাবে এই ব্রাউজারে রাখা হয়। সেশন জমা হলে স্থানীয় কপি সরানো হয়। শেয়ার করা ডিভাইসে কাজ শেষে account থেকে বের হয়ে যান।

সেবাদাতা

পরিচয় যাচাইয়ে Google Firebase, সাইট ও ডেটা পরিচালনায় Cloudflare ব্যবহৃত হয়। Anek Bangla ফন্ট সাইটের নিজস্ব ফাইল থেকে লোড হয়। সাইটে বর্তমানে বিজ্ঞাপন নেই। আপনার অনুমতি পেলে Google Analytics দিয়ে পেজ ব্যবহারের পরিসংখ্যান সংগ্রহ করা হয়।

Analytics ও আপনার পছন্দ

অনুমতি না দেওয়া পর্যন্ত এই সাইটে Google Analytics tag লোড হয় না। অনুমতি দিলে Analytics cookie, পেজ দেখা, ব্রাউজার ও ডিভাইসের সাধারণ তথ্য Google-এর সেবায় প্রক্রিয়াকৃত হতে পারে। আমরা Google account-এর নাম, ইমেইল, UID, নির্বাচিত উত্তর, স্কোর, প্রশ্নের লেখা বা ব্যক্তিগত নোট Analytics event-এ পাঠাই না। বিজ্ঞাপনের personalization ও Google signals এই সাইটের tag configuration-এ বন্ধ রাখা হয়েছে।

প্রতিটি পেজের নিচে “Analytics পছন্দ” থেকে অনুমতি দেওয়া বা প্রত্যাহার করা যায়। পছন্দ এই ব্রাউজারে সংরক্ষিত থাকে; অন্য ডিভাইসে আলাদা করে পছন্দ দিতে হবে। অনুমতি প্রত্যাহার আগের সংগ্রহ করা তথ্য মুছে দেয় না। Cookie সরাতে চাইলে ব্রাউজারের site data settings ব্যবহার করতে পারেন। Analytics অস্বীকার করলেও প্র্যাকটিস, পরীক্ষা ও ফলাফল ব্যবহার করা যায়। Google-এর গোপনীয়তা নীতি দেখুন।

রিপোর্ট ও যোগাযোগ

প্রশ্নের রিপোর্টে password, ব্যক্তিগত নথি বা অন্য সংবেদনশীল তথ্য লিখবেন না। সংরক্ষিত তথ্য মুছে দেওয়ার অনুরোধের জন্য BD Jobs 52-এর যোগাযোগের ব্যবস্থা ব্যবহার করুন।

প্রোফাইলের পছন্দ

দৈনিক লক্ষ্য, স্মরণ অনুশীলনের পছন্দ এবং রঙের ধরন আপনার account-এর সঙ্গে সংরক্ষিত থাকে। Google-এর নাম ও ইমেইল নিজের প্রোফাইলে দেখানো হয়; এগুলো এই অ্যাপের database-এ আলাদা করে রাখা হয় না। অন্য ব্যবহারকারী আপনার প্রোফাইল, উত্তর বা ফলাফল দেখতে পারেন না।

নিজের শব্দ ও নোট

শেষ করা সেশনের শব্দ নিয়ে নিজের তালিকা তৈরি হয়। কঠিন শব্দের চিহ্ন ও ব্যক্তিগত মনে রাখার নোট Google UID অনুযায়ী সংরক্ষিত থাকে। অন্য ব্যবহারকারীর কাছে এগুলো প্রকাশ করা হয় না। উচ্চারণ ডিভাইসের browser speech service ব্যবহার করে; কোনো নতুন paid API যোগ করা হয়নি।