BDjobs52Word Smart
Word Smart · BD Jobs 52

প্র্যাকটিস ও পরীক্ষার নিয়ম

সেশন শুরু করার আগে উত্তর, সময় ও জমা দেওয়ার নিয়ম জেনে নিন।

উত্তর নির্বাচন

প্রতিটি প্রশ্নে একটি সঠিক উত্তর। প্র্যাকটিস, রিভিশন ও পরীক্ষায় একবার উত্তর নির্বাচন করলে তা বাতিল বা পরিবর্তন করা যায় না। নির্বাচিত বৃত্ত মানে উত্তর দেওয়া হয়েছে; সেটি সঠিক হয়েছে—এমন সংকেত নয়।

অর্থ ও ব্যাখ্যা

পুরো সেশন জমা দেওয়ার আগে বাংলা অর্থ, সঠিক উত্তর ও ব্যাখ্যা আড়াল থাকে। চলমান সেশন থাকলে ব্যক্তিগত শব্দতালিকার অর্থও খোলা যায় না।

সময় ও জমা

প্র্যাকটিসে সময় না রাখার সুযোগ আছে। সময়সীমা থাকলে সেটি সার্ভার অনুযায়ী গণনা হয়। সময় শেষ হলে তার আগে সার্ভারে সংরক্ষিত উত্তর দিয়ে ফলাফল হয়; দেরিতে পৌঁছানো নতুন উত্তর গ্রহণ হয় না। সংযোগ বিচ্ছিন্ন থাকলে সব উত্তর সংরক্ষণ হয়েছে ধরে নেবেন না।

সেশন জমা দিলে নতুন উত্তর দেওয়া যাবে না। রিফ্রেশ বা অন্য ডিভাইসে গিয়ে সার্ভারে সংরক্ষিত চলমান সেশন চালিয়ে যেতে পারেন।

স্কোর

সঠিক ১, ভুল ০, উত্তরহীন ০। মোট শতাংশ সব প্রশ্নের ওপর; দেওয়া উত্তরের সঠিকতা শুধু নির্বাচিত উত্তরের ওপর। কোনো সরকারি পরীক্ষার ফল বা সনদ হিসেবে এই স্কোর ব্যবহার করা হয় না।

প্রশ্নের ইতিহাস

পরীক্ষার প্রশ্ন নতুন সেশন তৈরি হওয়ার সময়ই ব্যবহারকারীর স্থায়ী ইতিহাসে যুক্ত হয়। একই account-এ বই, সেট বা সম্মিলিত পরীক্ষায় তা পুনরায় আসে না। প্র্যাকটিস ও রিভিশনে পুনরাবৃত্তি সম্ভব এবং এগুলো পরীক্ষার নতুন প্রশ্নের সংখ্যা খরচ করে না।

প্রশ্নে সমস্যা

সেশন শেষে সংশ্লিষ্ট প্রশ্নের যাচাইয়ের সূত্র ও প্রশ্ন রিপোর্ট খুলে শব্দ, প্রশ্ন বা অর্থের সমস্যা জানান। নিশ্চিত না হলে সেটিকে নির্ভুল ধরে নেওয়ার প্রয়োজন নেই।

সমস্যা জানানোর পদ্ধতি · পরীক্ষা সম্পর্কে জানুন